ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬

বগুড়ায় একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১২, ১৪ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে বগুড়ায় নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভা শেষে কেক কেটে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান, থানার ওসি আশিক ইকবালসহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা একুশে টেলিভিশন পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি