ঢাকা, বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর বাসভবনে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ৯ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গ্যাস রাইজারে বজ্রপাতের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাড়ির গেইটের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, দুপুরে বৃষ্টির সময় ওই এলাকায় ব্যাপক বজ্রপাত হচ্ছিল। একপর্যায়ে মন্ত্রীর বাসভবনের সামনের অংশে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা হয়।

তিনি বলেন, বাড়ির গেইটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের কারণে গ্যাস রাইজারে আগুনের সূত্রপাত হয়। ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন বড় ধরনের দুর্ঘটনায় রূপ নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আসে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি