বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ
প্রকাশিত : ১০:৪৪, ৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫৪, ৯ সেপ্টেম্বর ২০২৬
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে শহরের নতুন বাজার এলাকায় ময়লার স্তূপ থেকে দুই মরদেহ উদ্ধার করা হয়।
রাত সারে ১১টার দিকে বগুড়া রোডের গফুর সড়কের বিপরীতে নতুন বাজার ফরেস্টার অফিস সংলগ্ন ময়লার স্তূপে ময়লা পরিস্কার করার কাজ করছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্মিরা। এসময় তাদের চোখে পড়ে প্লাস্টিকের বৈয়াম। কাছে যেতেই দেখেন তার ভেতরে দুই নবজাতকের মরদেহ।
বিষয়টি পরিচ্চন্নতা কর্মিরা স্থানীয়দের জানান। পরে তারা পুলিশকে খবর দেন।
পুলিশ এসে নবজাতকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। মৃত নবজাতকের একজন ছেলে এবং অন্যজন মেয়ে।
পুলিশ জানিয়েছে, নবজাতকের পরিচয় এবং কীভাবে মরদেহ ময়লার স্তূপে এলো তা জানতে তদন্ত করা হচ্ছে।
এএইচ
আরও পড়ুন










