বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে ইটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত : ২২:০৪, ১৫ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি তৌহিদুর রেজা এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরাদ হোসেন সুমন। স্বাগত বক্তব্য দেন একুশে টেলিভিশনের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার রূপক চন্দ্র পাল এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক ও চিকিৎসক ডা. সালাউদ্দিন শরীফসহ যুবদল, ছাত্রদল ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, একুশে টেলিভিশন নিরপেক্ষ, সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। দেশের প্রথম বেসরকারি টেলিভিশন হিসেবে এটি গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জনপ্রতিনিধি ও সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এমআর//
আরও পড়ুন










