ঢাকা, রবিবার   ১৫ মার্চ ২০২৬

বাংলাদেশ বিমানের ওমানগামী ফ্লাইট স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ১৬ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ওমানের মাসকাটগামী ফ্লাইট আগামীকাল থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের কতিপয় দেশকে অনুসরণ করে ওমানেও আজ সোমবার মধ্যরাত থেকে বিদেশীদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আগামীকাল মঙ্গলবার থেকে মাসকাটগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আজ সোমবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো.মোকাব্বির হোসেন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন,‘ওমানের সুপ্রীম কমিটি ওমানের নাগরিক ছাড়া কোনো বিদেশীকে সেদেশে প্রবেশের জন্য অনুমোদন দেয়া হবে না, যা সোমবার মধ্যরাত থেকে কার্যকর।’

পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ওমানের মাসকাটগামী বিমানের সকল ফ্লাইট মঙ্গলবার থেকে স্থগিত থাকবে বলেও বিমানের এমডি জানিয়েছেন। বাসস

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি