ঢাকা, বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬

বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাকিস্তানের শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ২৬ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশের ৫৬তম মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে সরকার ও জনগণকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই শুভকামনা জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তান সরকার ও সে দেশের জনগণ বাংলাদেশের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।

বার্তায় আরও বলা হয়, পাকিস্তান বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও গভীর করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে ইসলামাবাদ।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি