ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বাউফলে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফল উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় মো. শাকিল মৃধা (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর পৌনে তিনটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবন এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এই লাশ উদ্ধার হয়। 

শাকিল ওই ইউনিয়নের আব্দুস সোবাহান মৃধার ছেলে। তিনি ঢাকা-বাউফল-দশমিনা রুটের পরিবহনের আদাবাড়িয়া কাউন্টারের দায়িত্বে ছিলেন। 

স্থানীয় দফাদার মো. রফিকুল ইসলাম বলেন, রোববার ঘর থেকে বরে হয়ে শাকিল রাতে আর ঘরে ফেরেনি। সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ ভবন এলাকার একটি পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। 

পরে পুলিশ গঠনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় শীতের পোষাক পরিহিত লাশটি উদ্ধার করলে শাকিলের স্বজনরা এসে পরিচয় নিশ্চিত করেন।

শাকিলের বড় ভাই অ্যাডভোকেট লিটন মৃধা বলেন, তার ভাই শাকিলকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি