বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশিত : ২২:৫৫, ২৯ জুন ২০২৬
'পরিবেশ রক্ষা করি, সবুজ বাংলাদেশ গড়ি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৯ জুন) নারিকেলবাড়ীয়া সেবা সংঘ মাধ্যমিক বালিয়া বিদ্যালয়, নারিকেলবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নারিকেলবাড়িয়া কলেজ প্রাঙ্গণে পৃথকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে র্যালি, বৃক্ষরোপণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মসিয়ুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন নারিকেলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল লস্কর, যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান, নারিকেলবাড়িয়া কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক, সেবা সংঘ মাধ্যমিক বালিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার এবং নারিকেলবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় প্রধান অতিথি মসিয়ুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। সেই কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নারিকেলবাড়ীয়া ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
এমআর//
আরও পড়ুন










