বাধ্য হয়েই জামায়াত রাজপথে নেমেছে: শফিকুর রহমান
প্রকাশিত : ১৯:২৯, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সার ও বিদ্যুতের তীব্র সংকটে পড়ে দেশের মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। জনগণের মৌলিক অধিকার নিয়ে কথা বলার সুযোগ সংকুচিত করা হচ্ছে। বাধ্য হয়েই সাধারণ মানুষের অধিকার আদায়ে জামায়াত আজ রাজপথে নেমেছে।
আজ শনিবার সকালে বগুড়া জেলার ধুনট উপজেলার স্থানীয় মাদ্রাসা মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এর আগে মানিকপোটল গ্রামে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি শহীদের কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ ও তাঁর শাহাদত কবুলের জন্য দোয়া করেন। পরে ডা. শফিকুর রহমান স্থানীয় একটি মাদ্রাসায় শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
পরে স্থানীয় মাদ্রাসা মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা বলেন, সার ও বিদ্যুতের তীব্র সংকটে পড়ে দেশের মানুষ আজ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। সংসদের ভেতরে ও বাইরে জনগণের মৌলিক অধিকার নিয়ে কথা বলার সুযোগ সংকুচিত করা হচ্ছে। বাধ্য হয়েই সাধারণ মানুষের অধিকার আদায়ে জামায়াত আজ রাজপথে নেমেছে।
এ সময় জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বেলা বারোটার দিকে বগুড়া সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।
এ সময় তিনি বলেন, বিদ্যুৎ গ্যাস ও সার সংকটে সরকারকে সহযোগিতায় টিম গঠনের আহ্বান জানান তিনি।
এর আগে গত শুক্রবার রাতে ডা. শফিকুর রহমান বগুড়ায় পৌঁছে সার্কিট হাউজে রাতযাপন করেন।
এএইচ
আরও পড়ুন










