ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬

বার্নিকাটের গাড়িতে হামলা মামলায় সাবেক এমপি সাদেক খান গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৭, ২৪ আগস্ট ২০২৪ | আপডেট: ১৯:১৮, ২৪ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয় বলে জানা গেছে।

২০১৮ সালের ৪ আগস্ট রাতে রাজধানীর মোহাম্মদপুরে বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় তার গাড়িবহর লক্ষ্য করে হামলা করা হয়। পরে এই ঘটনায় মামলা হয়।

মার্শা বার্নিকাট ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সাদেক খান মোহাম্মদপুর-আদাবর ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হন। ২০২৪ সালের নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি