বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ
প্রকাশিত : ১৬:৫০, ২৩ আগস্ট ২০২৬
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এক বিচারকের বিরুদ্ধে গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুর দাবি, খাস কামরায় তাকে চোখে ঘুষি ও কানে থাপ্পড় মারা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই বিচারক।
রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানার খাস কামরায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন গাড়িচালক আলী হোসেন বাচ্চু।
গাড়ির লগবইয়ে সময় লেখা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিচারক তাকে মারধর করেন বলে দাবি বাচ্চুর। পরে অসুস্থ অবস্থায় তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এক চোখে ব্যান্ডেজ করে দেওয়া হয়।
তবে বিচারক জানান, গাড়ি পরিষ্কার না করায় বাচ্চুকে খাস কামরায় ডেকে ধমক দিয়ে বের করে দেওয়া হয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি।
অভিযোগকারী জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবেন তিনি।
এএইচ
আরও পড়ুন










