বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে দুই দিন বসবে ভার্চুয়াল হাইকোর্ট
প্রকাশিত : ১৯:৩৩, ১৯ এপ্রিল ২০২৬
বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনা করা হবে।
রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে কোন দুইদিন ভার্চুয়াল হাইকোর্ট চলবে, তা উল্লেখ না থাকলেও সূত্র জানিয়েছে বুধ ও বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ চলবে।
চিঠিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিতের লক্ষ্যে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ (২০২০ সালের ১১ নম্বর আইন) এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে ২ দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চিঠিতে ভার্চুয়াল আদালত চালানোর জন্য সংশ্লিষ্ট বেঞ্চ অফিসারদের সুপ্রিমকোর্টের আইটি শাখা থেকে জুম (ভার্চুয়াল মিটিং সফটওয়্যার) আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করতে বলা হয়েছে।
এমআর//
আরও পড়ুন










