ঢাকা, সোমবার   ১৮ মে ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে যান স্ত্রী, দু’জনেরই মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৩, ১৮ মে ২০২৬

Ekushey Television Ltd.

‎ঝিনাইদহে একই সাথে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যুর ঘটনা ঘটছে। নিজ বাড়িতে ইলেকট্রনিক ফ্যানে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।

সোমবার সকাল ৬টার দিকে এ ঘটনা।

‎নিহত মজিবর খাঁ (৬০) ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে এবং মজিবর খাঁর স্ত্রী মোমেনা বেগম (৫৫)।

স্বজনরা জানান, আজ ভোরে বাড়িতে মজিবর খাঁ ইলেকট্রনিক ফ্যানে ধান উড়াতে যান। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে ফ্যান না চলায় তিনি ফ্যান চেক করতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে ফ্যানটি মজিবরের বুকের উপর পড়ে যায়, পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। 

একই সাথে স্বামী-স্ত্রী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানাতে একটি অপমৃত্যু মামলা হবে। এরপর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি