বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড
প্রকাশিত : ১৫:৫৭, ১২ মার্চ ২০২৬
রাজধানীর কাফরুলে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে জাহাঙ্গীর হোসেন নামে এক যুবকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন
বৃহস্পতিবার সকালে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মোঃ মশিয়ার রহমান এ রায় দেন। এছাড়াও ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আসামীর স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে এ অর্থ দেয়ার আদেশ দেয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ এরশাদ হোসেন জর্জ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী ঘটনার ১১ মাস আগে মৃত্যুবরণ করেন। আসামী ওই নারীর পূর্বপরিচিত হওয়ায় তার বাসায় আসা যাওয়া করলে এতে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিয়ের প্রলোভনে নারীকে একাধিক বার ধর্ষণ করে এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়।
২০১৯ সালে যখন নারী যখন বলেন তিনি ২ মাসের অন্তঃসত্ত্বা, তখন আসামী তাকে বিয়ে না করতে বিভিন্ন তালবাহানা শুরু করেন। পরে তিনি আদালত মামলা দায়ের করেন।
সকল সাক্ষ্য প্রমাণ যাচাই-বাছাই করে আদালত দোষী সাবস্ত করে আসামীকে আমৃত্যু কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
এএইচ
আরও পড়ুন










