ঢাকা, রবিবার   ২০ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব বসতি দিবসের প্রদর্শনী নিয়ে রাজউকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৮, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২১, ২০ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বিশ্ব বসতি দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত প্রদর্শনী বাস্তবায়ন নিয়ে তৃতীয় প্রস্তুতিমূলক সভা আয়োজন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজউকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব বসতি দিবস ২০২৬ উদ্‌যাপন প্রদর্শনী (বসতি মেলা) বাস্তবায়ন উপকমিটির তৃতীয় প্রস্তুতিমূলক সভাটি কমিটির আহ্বায়ক ও রাজউক চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য বিষয়টি অবহিত করা হয়েছে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর প্রস্তুতি ও বাস্তবায়ন–সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এসময় রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, ইউন-হ্যাবিট্যাট বাংলাদেশ এবং বেসরকারি আবাসন খাতের প্রতিনিধিদের সভায় উপস্থিত ছিলেন।
এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি