বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
প্রকাশিত : ১৮:০৮, ১৭ মে ২০২৬
আগামী ৭ জুন বিসিবির নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন শোনেননি হাইকোর্ট। আদালত বলেছেন, আমরা বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করব না।
রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
এর আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন।
পরে ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের বলেন, আদালত স্পষ্টভাবে জানিয়েছেন যে বিসিবির নির্বাচনী প্রক্রিয়ায় তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।
এদিকে শনিবার (১৬ মে) তামিম ইকবাল-এর নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে পৃথক একটি রিট দায়ের করা হয়।
সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ ১২ জন এ রিট আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং খালেদ মাসুদ পাইলট উল্লেখযোগ্য।
এমআর//
আরও পড়ুন










