ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

বেনাপোল সীমান্তে ২টি পিস্তলসহ গুলি উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার মো. আব্দুল আজিজের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। 

অভিযানে সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গাতিপাড়া গ্রামের পরিত্যক্ষ একটি বাড়ির গেইট সংলগ্ন এলাকা থেকে দুটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৪০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা দায়েরের মাধ্যমে এগুলো বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি