ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

বেলকুচিতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আলীম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ১৪ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) উপজেলার মুকন্দগাতী করিতলা থেকে সুবর্ণসাড়া গ্যারেজ পর্যন্ত এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

উদ্বোধনের সময় তিনি নিজে খালে নেমে কচুরিপানা ও জমে থাকা আবর্জনা অপসারণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকদের মতে, খাল পরিষ্কার করা হলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে এবং জলাবদ্ধতা কমাতে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি