ঢাকা, রবিবার   ৩০ আগস্ট ২০২৬

ব্যাটারিচালিত রিকশার নীতিমালা করা হবে: শাহে আলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ৩০ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

দেশে এক সপ্তাহের মধ্যে ব্যাটারিচালিত রিকশার নীতিমালা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার (৩০ আগস্ট) মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে  তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এসময় ব্যাটারিচালিত রিকশার বিষয়ে তিনি বলেন, ঢাকার প্রধান সড়কে কোনো ই-রিকশা চলবে না। এক সপ্তাহের মধ্যে ব্যটারিচালিত রিকশার নীতিমালা করা হবে। এখন নিবন্ধন ফি ও বিধিমালা চূড়ান্ত করার কাজ চলছে। এতে রিকশা নিয়ন্ত্রণে চলে আসবে। বুয়েট বা সরকারি পলিটেকনিকের নকশা ও ট্রাফিক ফিটনেস ছাড়া মিলবে না ই-রিকশার লাইসেন্স। চার্জ দেয়ার পয়েন্টগুলোর লাইসেন্স দিবে সিটি করপোরেশন বা পৌরসভা।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার ই-রিকশা নিয়ন্ত্রণে করা হচ্ছে ৮টি জোন। এক জোনের রিকশা চলবে না অন্য জোনে।

তিনি আরও বলেন, শিগগিরই ২ বিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে মালয়েশিয়া। আগামী সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় পর্যায়ক্রমে ২ লাখ শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু হবে। এরমধ্যে বিনামূল্যে ১০ হাজার শ্রমিক নিবে মালয়েশিয়া।

এমএইচ


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি