ব্রাহ্মণবাড়িয়ায় একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত : ১১:২৫, ১৫ এপ্রিল ২০২৬
দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৬ বছর পেরিয়ে ২৭ বছরে পদার্পণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও কেক কাটার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে জেলার সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন একুশে টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোঃ শাহীন। প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেঃ বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মোঃ আরজু, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামালসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, একুশে টেলিভিশন দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও চ্যানেলটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন তারা।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়। উপস্থিত সবাই একুশে টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এএইচ
আরও পড়ুন










