ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

ভাবী শ্রীদেবী সম্পর্কে যা বললেন অনিল কাপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৪, ২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সবাইকে কাঁদিয়ে চলে গেছেন বলিউডের `চাঁদনি` শ্রীদেবী। তার মৃত্যুর পর থেকেই শুরু হয় নানা রকম আলোচনা। শ্রীদেবীকে শ্রদ্ধা জানান তার দেবর অনিল কাপুর।

তিনি বলেন, অভিনয় দক্ষতাকে যেমন সুন্দরভাবে তুলে ধরেছেন শ্রীদেবী, তেমনি পরিবারের প্রতিও সমানভাবে দায়িত্বশীল ছিলেন তিনি। নিজের পরিবারকে সব সময় সুন্দরভাবে একসঙ্গে রেখেছিলেন তিনি। একাধারে তিনি যেমন ছিলেন অপূর্ব সুন্দরী, তেমনি তিনি ছিলেন দক্ষ অভিনেত্রী।’

এদিকে শ্রীদেবীর শেষকৃত্য অনুষ্ঠানে হাজির ছিলেন অর্জুন কাপুরও। শ্রীদেবীর মৃত্যুতে সমস্ত তিক্ততা ভুলে বনি কাপুর এবং বোন জাহ্নবী ও খুশির পাশে এসে দাঁড়ান বনি কাপুরের প্রথম পক্ষের ছেলে। এছাড়াও পুরো বলিউড যেন যোগ দিয়েছিলেন শেষকৃত্য অনুষ্ঠানে।

এসি  


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি