ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

ভূমধ্যসাগরে অভিবাসীবাহি এক ট্রলার ডুবে নিহত ৫

প্রকাশিত : ১১:৩৩, ২৬ মে ২০১৬ | আপডেট: ১১:৩৩, ২৬ মে ২০১৬

Ekushey Television Ltd.

ভূমধ্যসাগরে অভিবাসীবাহি এক ট্রলার ডুবে পাঁচ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫৬২ জনকে। অতিরিক্ত যাত্রী বোঝাই করায় ট্রলারটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। ডুবে যাওয়ার সাথে সাথে ইতালির নৌবাহিনী ভাসমান অবস্থায় অভিবাসীদের উদ্ধার করে। এদের মধ্যে অনেকেরই লাইফ জ্যাকেট ছিলো না। এর আগে বুধবার ১০৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। গেলো এক সপ্তাহে ভূমধ্যসাগর থেকে ৬ হাজারেরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩৯ হাজার অভিবাসীকে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি