ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

ভোলায় স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১ আহত ২০

প্রকাশিত : ১৪:০৭, ২৭ মে ২০১৬ | আপডেট: ১৪:০৭, ২৭ মে ২০১৬

Ekushey Television Ltd.

ভোলায় আসামি ধরাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ২০ জন। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার রাজাপুরে ইউনিয়নের জনতা বাজারে মিজান নামে এক আসামী ধরে সেখানকার অস্থায়ী ক্যাম্পে নেয়া হয়। এসময় স্থানীয়দের একটি সংঘবদ্ধ দল তাদের ঘিরে ধরে। পরে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি