ঢাকা, শুক্রবার   ০৫ জুন ২০২৬

মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৫, ৪ জুন ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে রুনা বেগম (২৪) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুনা বেগম ওই গ্রামের মো. দবির হোসেন শেখের মেয়ে এবং দুই সন্তানের জননী।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রুনা বেগমের শ্বশুরবাড়ি ঝিনাইদহের ফাজিলপুরে। কয়েকদিন আগে তিনি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির একটি গাছে জাম পাড়তে ওঠেন তিনি। জাম পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত গাছের একটি ডাল ভেঙে গেলে তিনি নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. কবির সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় রুনা বেগমকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি