ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

মাগুরায় অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ০৯:২৭, ২২ মে ২০১৬ | আপডেট: ০৯:২৭, ২২ মে ২০১৬

Ekushey Television Ltd.

মাগুরার আলোকদিয়ায় পাট ক্ষেত থেকে এক অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে মাগুরা সদরের আলোকদিয়া গ্রামের শ্বশ্মান ঘাট এলাকার একটি পাটক্ষেতে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, নিহতের নাম আল আমিন, সে অটোরিক্সা চালক। অটোরিক্সা ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পঠানো হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি