ঢাকা, রবিবার   ২২ মার্চ ২০২৬

মাধবপুরে বাসের ধাক্কায় পিকআপ উল্টে খাদে, নিহত ৪

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৯, ২২ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় একটি পিকআপ উল্টে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। 

রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। তাদের কারও পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া নামক স্থানে একটি পিকআপ ও একটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সকাল ৯টার দিকে স্থানীয়রা খাদে একটি পিকআপ উল্টে পড়ে থাকতে দেখে মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নীচে থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেন।

নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি