ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬

মার্চের প্রথমার্ধে বসতে পারে সংসদের প্রথম অধিবেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৩, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৮:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দু-এক দিন আগে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ অথবা এর দু-এক দিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। 

তিনি আরও জানান, প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।

গত ১৭ ফ্রেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্য শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়ান।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। শেরপুরে এক প্রার্থী মারা যাওয়ায় ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি