ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

মাহির অন্ধকার জগৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫০, ২১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব `সোনা বন্ধু’ ছবিতে অভিনয় করে বেশ আলোচনায় আসেন। অভিনয় করেন পপি ও পরী মনির মতো অভিনেত্রীর সাথে।

ইতোমধ্যে তিনি রোববার থেকে শুরু করেছেন দ্বিতীয় ছবি ‘অন্ধকার জগৎ : দ্য ডার্ক’ র কাজ। শুরুতে এই ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করার কথা ছিল। কিন্তু অপু বিশ্বাস ছবি থেকে সড়ে দাঁড়ান। পরে ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হন মাহি।

এর মাধ্যমে তিনি এই ছবিতে  জুটি বাঁধলেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে। দর্শক এবার মাহির সাথে তায়েবের নতুন চমক দেখার অপেক্ষায় রয়েছে।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি