ঢাকা, সোমবার   ৩০ মার্চ ২০২৬

মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি সচিব প্রত্যাহার করে নতুন নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৩, ২৯ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁদের জায়গায় নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

অপর আদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

আর বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলির আদেশাধীন কানিজ মওলাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সংসদ সচিবালয়ের সচিব ছিলেন। গত ২৫ মার্চ তাকে বদলির আদেশ জারি করা হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি