ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

মুশফিক লিটুর পরিচালনায় ও খাইরুলের কণ্ঠে সুফি গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ২ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৯:১৩, ২ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

প্রতিভাবান সঙ্গীতশিল্পী খাইরুল ওয়াসী ও দিশা জুটি বেঁধে একটি গান করেছেন। গানটির নাম ‘ঝাক মারে দিলে’। এটি একটি সুফি ঘরানার গান। যেটি প্রকাশ করেছে মিডিয়া ভয়েজ।

‘ঝাক মারে দিলে’ গানের কথা লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। গানের ভিডিওতে মডেল হয়েছেন খাইরুল ওয়াসী, দিশা, অপূর্ব, সাজ্জাত ও রোজা।
 
গানটি নিয়ে খাইরুল ওয়াসী বলেন, সবাই তো প্রেম-ভালোবাসার গান নিয়ে ব্যস্ত। কিন্তু আমরা একটু ভিন্ন পথে হাঁটলাম। সুফি ঘরানার গান এখন তো খুব কম হয়। সৃষ্টিকর্তার মহিমা এই গানে ফুটিয়ে তোলা হয়েছে। আমি আর দিশা চেষ্টা করেছি ভালোভাবে গাওয়ার। ভিডিওটাও চমৎকার হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে ইউটিব চ্যানেল মিডিয়া ভয়েজের ব্যানারে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি