ঢাকা, রবিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৬

মোবাইল বন্ধক রেখে ইয়াবা কেনেন সিদ্ধার্থ ও মুগ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ৬ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রংপুরের চাঞ্চল্যকর শিক্ষক পরিবার হত্যা মামলায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস ৩ হাজার ৫০০ টাকার বিনিময়ে একটি মোবাইল ফোন বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মাদক কারবারি শান্ত দাস।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে রংপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রফিকুল ইসলামের আদালতে মাদককারবারি শান্ত দাস এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

শান্ত দাস আদালতকে জানায়, ২১ আগস্ট রাতে তিন ধাপে ৫টি ইয়াবা কিনেন তারা। সিদ্ধার্থ ৩ হাজার ৫০০ টাকায় শান্তর কাছে মোবাইল বন্ধক রেখে ইয়াবাগুলো কিনেন। পরদিন বিকেলে টাকা দিয়ে মোবাইল ফোন ফিরিয়ে নিয়েছিল সিদ্ধার্থ। যে টাকা গণপতির বাসা থেকে লুট করেছিল তারা। 

পুলিশ জানায়, শান্তর নামে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও মামলা নেই। এছাড়া, তাকে আটকের সময় কোন মাদকও পাওয়া যায়নি। যে কারণে তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। তবে সে মাদক সেবনের সঙ্গে জড়িত।

এ নিয়ে এ মামলায় সীমান্ত দাস, বিদ্যুৎ দাসসহ তিনজনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলেও জানায় পুলিশ।

গত ২১ আগস্ট রাতে রংপুর মহানগরীর মাছূয়াপাড়ায় নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের গণমতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা আগামী চক্রবর্তী প্রার্থী, ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়ম।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি