মৌলভীবাজারে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খাদে, চালক নিহত
প্রকাশিত : ১৯:৫৩, ১২ আগস্ট ২০২৬
মৌলভীবাজারের রাজনগরে ধমাইছড়া ব্রিজের রেলিং ভেঙে ভোজ্য তেলবাহী একটি ট্রাক নিচে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার মৌলভীবাজারের রাজনগর উপজেলার ধমাইছড়া ব্রিজে ঘটে দুর্ঘটনাটি।
রাজনগর থানাপুলিশ জানায়, ঢাকার নারায়ণগঞ্জ থেকে ভোজ্য তেল বোঝাই ট্রাকটি সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। বুধবার ভোরে ধমাইছড়া ব্রিজ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়।
এতে ট্রাকের চালক রোম্মান সরকার গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। পরে গাড়ির নিচ থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ট্রাকের হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নিহত রোম্মান সরকারের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাঘেরবাজার এলাকায়। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাস করতেন।
এএইচ
আরও পড়ুন










