ঢাকা, সোমবার   ৩১ আগস্ট ২০২৬

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ৩১ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। 

সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, মরদেহ থানায় রাখা হয়েছে। এছাড়া আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি