ঢাকা, মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬

যেসব এলাকায় টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফলে ওই এলাকায়  টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (বিজিডিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাধীন এলাকাসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি