ঢাকা, বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য (৬৫) ইকবাল রোডের একটি বাসায় আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে জরুরি ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

মোশতাক আহমেদ রুহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করেন। এর ফলে সংসদ সদস্য পদ হারান তিনি।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি