ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য আটক

প্রকাশিত : ১৫:২৪, ১৪ জুন ২০১৬ | আপডেট: ১৫:২৪, ১৪ জুন ২০১৬

Ekushey Television Ltd.

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এরা হলেন, মুজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। শীর্ষ নেতাদের নির্দেশে তারা ঢাকায় সরকার উৎখাতের পরিকল্পনা নিয়ে আসেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। এসময় তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। পরে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি