ঢাকা, বৃহস্পতিবার   ০৩ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে সড়কের পাশে বোরকা পরিহিত নারীর মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪০, ৩ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নে সড়কের পাশ থেকে বোরকা পরিহিত অজ্ঞাতপরিচয় এক নারী (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে সন্ধ্যা পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহীদওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর গ্রামের নিমতলা-কোলারহাট সড়কের ষাটনল ব্রীজ সংলগ্ন আকবর আলীর পুকুরসংলগ্ন পাকা রাস্তার ঢালে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে রাজবাড়ী সদর থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাজবাড়ী সদর থানার এসআই অমিত কুমার জানান, দুপুরে সিআইডি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল ও মরদেহের বিভিন্ন তথ্যের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করেন। তবে সন্ধ্যা পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি