ঢাকা, বৃহস্পতিবার   ২০ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করল ইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ২০ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেটটি প্রকাশিত হয়।

এতে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করা হয়।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১ এর বিধি(৬) অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষণা করা হলো।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বঙ্গভবনে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার।

এর আগে নির্বাচনে পর বৃহস্পতিবারই ফলের গেজেট প্রকাশের ঘোষণা দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি