ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ নেয়া অবৈধ ঘোষণা চেয়ে রিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ২ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণকে অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

একই সঙ্গে রিটে জুলাই অভ্যুত্থানের সময় ‘নীরব ভূমিকা’ পালনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি রাষ্ট্রপতির বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের তদন্ত চাওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে মঙ্গলবার (৩ মার্চ) এর শুনানি হতে পারে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগে সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে আইনি নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এই নোটিশ পাঠান।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি