লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৫ বাংলাদেশি
প্রকাশিত : ১৮:৫৫, ১ এপ্রিল ২০২৬
লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও ১৭৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে আসছেন। এদের মধ্যে লিবিয়ার ত্রিপলীস্থ তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি ১১৩ জন এবং বেনাগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ৬২ রয়েছেন।
বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বুরাক এয়ারের ফ্লাইট যোগে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়।
তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন মর্মে অভিযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে।
এর আগে, ৬ মার্চ সকালেও লিবিয়ায় আটক ও দুর্ভোগের শিকার হওয়া ১৬৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।
এমআর//
আরও পড়ুন










