ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ৩ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৪ এপ্রিল) রাত ৮ টা ৩০ মিনিটে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত বলেন, বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে গত ৯ জানুয়ারি বিএনপি স্থায়ী কমিটি বৈঠক হয়েছিল।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি