ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পাকিস্তানের মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়া‌রি) পা‌কিস্তা‌নের মন্ত্রীর ঢাকায় আসার তথ্য জা‌নি‌য়ে‌ছে দেশ‌টির ঢাকার হাইক‌মিশন।

হাইক‌মিশন জানায়, পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল ঢাকায় পৌঁছেছেন। তি‌নি বাংলা‌দে‌শের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দে‌বেন।

তি‌নি ঢাকার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের স‌চিব (পূর্ব ও প‌শ্চিম) ড. মো. নজরুল ইসলাম ও ঢাকায়‌ নিযুক্ত পা‌কিস্তানের হাইক‌মিশনার ইমরান হায়দার।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিবেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ ও মন্ত্রিসভার সদস্যরা। এদিন সকাল ১০টায় সংসদ সদস্যরা আর বিকাল ৪টায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন ।  সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি