ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শুরুতেই শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।

সকাল ১০টা ৪৫ মিনিটে সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নির্বাচিতদের শপথই আগে পড়ানো হলো।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি