ঢাকা, বুধবার   ১১ মার্চ ২০২৬

শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ১৯ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। 

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ আদালতে রিটের পক্ষে শুনানি করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

পরে ব্যারিস্টার রাশনা ইমাম গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশন শাকসু নির্বাচনের যে অনুমোদন দিয়েছিলেন তা চার সপ্তাহের জন্য হাইকোর্ট স্থগিত করেছেন। 

দীর্ঘ ২৮ বছর পর আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে চার সপ্তাহ পর যে কোনো দিন শাকসু নির্বাচন হতে পারে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি