ঢাকা, শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬

শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ১২ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। 

শনিবার সকালে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে ভৈরব নদী ডুবুরি দল তাদেরকে উদ্ধার করে। নিখোঁজর অপরজনকে উদ্ধারে কার্যক্রম চলছে।

উদ্ধার ব্যক্তিরা হলেন– গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ওবায়দুল্লাহ (৩৮), নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ ও কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬)।

এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে শান্ত (২৪)।

এর আগে শুক্রবার বিকেলে নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত তাদের কোন সন্ধান না পেয়ে সকাল পর্যন্ত অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস। 

আজ সকালে পার্শবর্তী কিশোরগঞ্জের ভৈরব থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্যক্রম শুরু করে বলে নিশ্চিত করেছে শিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে নিখোঁজ তিনজন বেড়াতে এসেছিল। বিকালে বাড়ির সদস্যদের সাথে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোত ও সাঁতার না জানা তারা তিনজন গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যায়। 

বিষয়টি সাথের লোকেরা দেখতে পেয়ে স্থানীয়দের জানালে তারা নদীতে নেমেও কোন সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা সাড়ে ৪টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে সন্ধান না পাওয়ায় অভিযান সকাল পর্যন্ত স্থগিত করেন।

আজ সকালে পুনরায় অভিযান করে তিনজনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি