ঢাকা, বুধবার   ২৯ জুলাই ২০২৬

শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ২৯ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

সুনির্দিষ্ট মামলা না থাকলে কোন আসামিকে গ্রেফতার দেখানো (শ্যোন অ্যারেস্ট), গ্রেফতার করা কিংবা কোনো প্রকার হয়রানি না করতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার এ সংক্রান্ত হাইকোর্টের রায়ের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অপর পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, এডভোকেট মোতাহার হোসেন সাজু। 

সুনির্দিষ্ট মামলা না থাকলে কোন আসামিকে গ্রেফতার দেখানো, গ্রেফতার করা কিংবা কোনো প্রকার হয়রানি না করতে আদেশ দেন হাইকোর্ট। সেই সাথে রুল জারি করেন উচ্চ আদালত। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি