শ্রমিকদের নামে কিছু ব্যক্তি দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছ: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ২০:০৩, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৩৮, ৪ নভেম্বর ২০২৬
শ্রমিকদের আন্দোলনের নামে কিছু ব্যক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে এবং পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা-সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করছে। প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশনা দেয়া হয়েছে। শ্রমিকরা যেন কাজে ফিরে যায় সেই আহ্বান জানাচ্ছি।
মন্ত্রী বলেন, মজুরি বোর্ডের কাজ শুরু হয়েছে। কী হারে মজুরি বাড়বে, জীবনযাত্রার ব্যয়, আগের বেতন বৃদ্ধির প্রবণতা বিশ্লেষণ করে যৌক্তিক মজুরি নির্ধারণ করবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকবান্ধব, শিল্পবান্ধব। তিনি নির্দেশনা দিয়েছেন শ্রমিকদের জীবনমান উন্নয়নের এবং উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার। আশা করি নির্ধারিত সময়ের আগেই মজুরির সুপারিশ করবে বোর্ড। জানুয়ারি থেকে তারা নতুন মজুরি পাবেন।
এমএইচ
আরও পড়ুন










