ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২২, ২৮ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল। একই সঙ্গে দেশে ও বিদেশে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়া সংগঠক আব্দুল হামিদ ইউসুফকে সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আব্দুল হামিদ ইউসুফ।

রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, থানার পাবলিক ইন্সপেক্টর ইমানুর রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফলদ বন্ধু আব্দুল আলীম লোদী, পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল আচার্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আব্দুল হামিদ ইউসুফকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি