সংসদে নতুন আসন বণ্টন, প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ১৮:১৭, ২৭ আগস্ট ২০২৬
জাতীয় সংসদে নতুন করে আসন বণ্টন করা হয়েছে। এতে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধিষ্ঠিত হওয়ার পর সংসদ নেতার পাশের আসনে স্থান পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়।
নতুন আসন বণ্টনে দেখা যায়, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনে বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বর্তমানে ওই আসনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বসেছন।
এছাড়া সরকারি দলের প্রথম সারির নয়টি আসনে পর্যায়ক্রমে স্থান পেয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, নারী ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান এবং সেলিমা রহমান।
এছাড়া, প্রথম সারিতে আসন পেয়েছেন আমান উল্লাহ আমানও।
এএইচ
আরও পড়ুন










