সংসদের অধিবেশন শুক্রবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি
প্রকাশিত : ২৩:০৮, ৯ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আজকের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন।
এদিন জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ২৮টি বিল জাতীয় সংসদে পাস হয়েছে। অধ্যাদেশ রহিত করে পাস করা হয়েছে আরও দুটি বিল। এছাড়া ‘জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ রহিত করে ২০০৯ সালের ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনঃপ্রচলন করে আনা ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ পাস করা হয়েছে।
এমআর//
আরও পড়ুন










